আমরি বাংলা ভাষা

গুঠকা খোর হটাও। এ বাংলার মাটিকে গুঠকা রাজ হতে দেব না দিচ্ছি না।

আমার সম্পর্কে

আমি একান্তভাবে একজন খাঁটি বাঙালি, ভারতবাসী। পিতামহ-প্রপিতামহের যুগ থেকে এই বাংলার মাটিতেই আমার পূর্বপুরুষের বসবাস। আমার ধমনিতে যে রক্ত প্রবাহিত, তার প্রতিটি বিন্দু বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি নিবেদিত। এই ভূমি, এই ভাষা — আমার অস্তিত্বের অবিচ্ছেদ্য অংশ। আমি ঠিক যতটা ভারত মায়ের ততটাই আমি বাংলা মায়ের।

যতক্ষণ দেহে প্রাণ আছে, ততক্ষণ এ সোনার বাংলাকে কোনো বহিরাগত গোষ্ঠীর অধীন হতে দেব না— সে হোক না কেন গুজ্জুভকত , কিংবা হোক গুঠকার প্রভুদের।

যারা বাংলা ভাষাকে অবজ্ঞা করে, তাকে বিদেশি বলে অপমান করে, তাদের কলমের বিরুদ্ধে আমার কলম হবে বজ্রসম উচ্চারণ।

এ ভাষার মাটিতে দাঁড়িয়ে আমি বাংলা নামেই খুলেছি আমার স্বত্বার ঠিকানা — একখণ্ড বাংলা ডোমেইন। শব্দে, ছন্দে, স্বরে জাগিয়ে তুলছি বাংলা ভাষার শুদ্ধতা ও মর্যাদা।

আসুন, আমরা একসাথে এগিয়ে চলি — দুর্বার চেতনায়। কে আমাদের রুখবে?

বাংলা-বিরোধীদের বুকে এবার ঝড়ের মতো ছুটে যাবে আমাদের বুলি — আমাদের ভাষা, আমাদের অস্তিত্ব।

আমার পরিষেবা

যোগাযোগ করুন

ইমেল: চিঠি@বাঙালী.ভারত

ফোন: +৯১ ৯৭৩৩৮ ২০০৫৩